শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ৩২১ মেইন পিলার ১১ সাব পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে প্রবেশ করে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া দুইজন কৃষক হচ্ছেন মাসুদ ও এনামুল। তাদের বাড়ি সীমান্তবর্তী কারুলিয়া পাড়ায়।

শুক্রবার (২ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।

এদিকে, এই ঘটনার পরপর গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে ধান কাটার সময় বাংলাদেশে ধরে আনে। ভারতীয় দুই নাগরিকের নাম থিলিপ টুডু ও অভিন্নেশ টুডু। তাদের বাড়ি ভারতের অনন্তপুর জেলার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। আটক দুই ভারতীয় নাগরিক এনায়েতপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে রয়েছে বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম জানান, বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়া হবে। একই সাথে ভারতীয় দুই নাগরিককে ফেরত পাঠানো হবে।

ঘটনার পর থেকে কারুলিয়া পাড়ার গ্রামবাসী বিজিবির সাথে একত্রিত হয়ে সীমান্তে অবস্থান করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুই বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

আপডেট সময় ০৬:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫