শিরোনাম :
পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা

হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে: মির্জা ফখরুল

আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷

মহাসচিব বলেন, আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই। কারণ একাত্তরই আমাদের ও বাংলাদেশের অস্তিত্ব। পাকিস্তানের শোষণ-নির্যাতনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আজ তারা আবার দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয় কাজ করে— তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশেই থাকব।

বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি কথা দিচ্ছি, বিএনপি সবসময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬