শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর জনপ্রিয় চরিত্র চন্দ্রমুখী নতুন আঙ্গিকে ফিরছে রুপালি পর্দায়। পরিচালক সৃজিত মুখার্জীর আসন্ন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ এই চরিত্রে বিশেষ অতিথি অভিনেত্রী হিসেবে দেখা যাবে কৌশানী মুখার্জীকে।
পাঠকমহলে বহুদিন ধরে জনপ্রিয় এই চরিত্রটি সৃজিতের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কীভাবে পর্দায় উপস্থাপিত হয়, তা নিয়ে ইতিমধ্যেই দর্শক-মহলে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, ছবিতে কৌশানীর উপস্থিতি এবং তাঁর জন্য নির্ধারিত একটি বিশেষ গান দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। বাংলা চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রটি এর আগেও একাধিকবার রূপায়িত হয়েছে, তবে নতুন প্রেক্ষাপটে কৌশানীর অভিনয় নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে।
তারকাবহুল এই ছবিতে কৌশানী ছাড়াও অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও কাঞ্চন মল্লিক।
এ বছর পূজার মরশুমে কৌশানীর ভক্তদের জন্য রয়েছে জোড়া উপহার। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছাড়াও আরেকটি নতুন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির মুক্তির নির্দিষ্ট তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
শিরোনাম :
নতুন রূপে শরৎচন্দ্রের চন্দ্রমুখী,
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 111
জনপ্রিয় সংবাদ
























