শিরোনাম :
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে

টাইফুনের কবলে ১৯ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ

জাপানের পূর্ব উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসছে একটি অতি শক্তিশালী সুপার টাইফুন। এর প্রভাবে রাজধানী টোকিওসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কায় ১৯ লাখের বেশি মানুষকে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে জাপান সরকার।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৩ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আড়াই শতাধিক থেকে সাড়ে তিনশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এ বছর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণেই ঝড়টি এত দ্রুত শক্তি সঞ্চয় করেছে।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, টোকিও, চিবা, কানাগাওয়া, ইবারাকি, শিজুওকা ও সাইতামা—এই ছয় প্রিফেকচার মিলিয়ে মোট ১৯ লাখ ৮ হাজার ৬৪৫ জন বাসিন্দাকে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহর এবং টোকিওর দক্ষিণাঞ্চলীয় ওশিমা দ্বীপে জারি করা হয়েছে দেশটির সর্বোচ্চ পর্যায়ের ‘লেভেল-৫’ সতর্কতা। কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের ভবনের দোতলা বা তার ওপরে অবস্থান নিতে এবং পাহাড়ি ঢালু জায়গা থেকে দূরে থাকতে কঠোরভাবে অনুরোধ জানিয়েছে।
এদিকে টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টির কারণে কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ইতিমধ্যে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাপানের দমকল বাহিনীর তথ্যমতে, কানাগাওয়ায় পাহাড় ধসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানকার এক নারী নিখোঁজ রয়েছেন, আর চিবায় ভূমিধসে একজন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগকবলিত এলাকাগুলোতে ইতিমধ্যে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টাইফুনের কবলে ১৯ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় ১০:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬