শিরোনাম :
সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটে এবার বাড়তি আকর্ষণ যোগ করতে বাংলাদেশসহ বড় চার দল পাঠিয়েছে নিজেদের মূল স্কোয়াড। কিন্তু আকাশের মুখ ভার থাকায় বারবার হোঁচট খাচ্ছে টুর্নামেন্ট। একের পর এক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় ম্লান হয়ে যাচ্ছে ক্রিকেটের উত্তাপ। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে মাঠে গড়ায়নি কোনো ম্যাচই।

এদিন আলাদা দুটি ম্যাচে খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। বৃষ্টির কারণে দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। তবে এতে বিপাকে পড়তে হয়নি দুই দলকে। টুর্নামেন্টের নিয়মে তারা না খেলেই উঠে গেছে সেমিফাইনালে।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, প্রথম পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে যায়। সেই নিয়মের ফলেই মাঠে নামার সুযোগ পায়নি হংকং ও আফগানিস্তান।

দিনের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে নামার কথা ছিল পাকিস্তানের। টস তো দূরের কথা, খেলা শুরুর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে সেমিফাইনালের টিকিট পায় পাকিস্তান।

প্রথম ম্যাচের এই দশা দেখে ভারত-আফগানিস্তান লড়াই নিয়েও শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। এই ম্যাচও মাঠে গড়ায়নি। র‍্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত, আর বিদায় নেয় আফগানিস্তান।

আগামীকাল মঙ্গলবার হবে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল। শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ভারতের। আর বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচে যারা জিতবে, তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের নদ-নদীতে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

আপডেট সময় ০৩:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬