শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে বৈরি আবহাওয়ার কারণে পাঁচ কেন্দ্র পরিবর্তন

আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ, সিলেট
জকিগঞ্জে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৫ জুন, বুধবার অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারণে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌঁছে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।”
জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, গাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জকিগঞ্জে বৈরি আবহাওয়ার কারণে পাঁচ কেন্দ্র পরিবর্তন

আপডেট সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ, সিলেট
জকিগঞ্জে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৫ জুন, বুধবার অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারণে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌঁছে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।”
জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, গাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরো পড়ুন : জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়েই শুরু প্রচারণা

Share this news as a Photo Card