সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে-২০২৬খ্রি. উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও জেলা পর্যায়ে ওয়ান হেলথ্ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা (One Health) বাস্তবায়ন এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই কর্মসূচি হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক সহযোগিতায়- মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬খ্রি.) সকাল সাড়ে ১০ টার  সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সন্মুখ হতে প্রধান প্রধান সড়কে র‍্যালি প্রদর্শন করে এসে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে  আয়োজিত সমন্বয় সভা  অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ,কে,এম, আনোয়ারুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি  সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জেরিন আহমেদ, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর-রশিদ- খান হাসান, সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা, জেলা স্যানেটারী ইন্সপেক্টর এস,এম, মনজুর আলম,  সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ একেএম ফরহাদ হোসাইন , নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গৌতম কুমার সাহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শারমিন খন্দকার প্রমুখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।
সমন্বয় সভার উদ্বোধন ঘোষণা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। তিনি জনস্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক ও প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এমন রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ওয়ান হেলথ ধারণা, এর বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট, সরকারের অগ্রাধিকার এবং এ ক্ষেত্রে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের চলমান কার্যক্রম ও অবদান নিয়ে একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে  ধরেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজওনাল প্রোগাম ম্যানেজার, ফাতেমা কানিজ। উপস্থাপনায় মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে পরস্পর নির্ভরশীল হিসেবে বিবেচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে জুনোটিক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR), খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য,নপা ভাইরাস, নিরাপদ পরিবেশ এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন খাতের সম্মিলিত ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
সভায় বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা শুধু চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রাণীর স্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, রোগের আগাম সতর্কতা, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম করা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

আপডেট সময় ০৬:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬