শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ–৩১’-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে।

তুরস্কের উপকূলীয় শহর আন্টালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বক্তব্যে যেসব বিষয় থাকবে

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকির কথাও তিনি তুলে ধরবেন। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি এর ঝুঁকির মুখে পড়ছে, এ বিষয়টিও উঠে আসবে। উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিত করার বিষয়েও কথা বলবেন তিনি।

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করবে উল্লেখ করে সচিব বলেন, ‘উন্নত দেশগুলো বাংলাদেশকে আগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে থাকলেও এই সহায়তা বাংলাদেশ সবসময় পায় না।’

দ্বিপক্ষীয় বৈঠক

একাধিক দেশের সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।’

সফরসঙ্গী যাঁরা

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক ডিপ্লোমেসি ও অগ্রাধিকার বিষয়াবলি) এ কে এম শহীদুল করিমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, মিডিয়া টিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও থাকবেন দলে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আপডেট সময় ০১:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬