শিরোনাম :
হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত যেকোনো আসামির ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, হাসিনার ক্ষেত্রেও সরকার সেটিই অনুসরণ করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তাকে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে।

মিশনেও গ্রেপ্তারের কথা

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের সব মিশনকে ‘বাংলাদেশের ভূখণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। এসব মিশনের যেকোনোটিতে হাসিনার উপস্থিতি ঘটলে তাকে গ্রেপ্তার করা হবে।

নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও আপনারা যখনই প্রশ্ন করবেন, একই কথা বলব। এই ব্যক্তি বা অন্য কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরলে তাকে আসামি হিসেবেই বিবেচনা করা হবে। তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’

আইন অনুযায়ী শেখ হাসিনা কিংবা বিদেশে থাকা অন্য কোনো সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে সরকারের অবস্থান একই, এ কথাও জানান তিনি।

বিমান পাঠানোর খবর নাকচ

হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান বা অন্য কোনো যান পাঠানোর আলোচনা ও ব্যবস্থার খবর নাকচ করে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার। ‘বিষয়টি পরিষ্কার’ বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমের অপ্রয়োজনীয় মনোযোগেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, বারবার একই আলোচনায় সাংবাদিক, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

দিল্লির হাইকমিশন ও হাসিনার অবস্থান

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না, জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, হাসিনার অবস্থান এখনও অজানা। এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে।

প্রত্যর্পণের প্রক্রিয়া

প্রতিমন্ত্রী জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভারতসহ বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

‘রাজনৈতিক স্টান্ট’

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপের খবরকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে বর্ণনা করেন শামা ওবায়েদ। তার মতে, এ ধরনের রাজনৈতিক বক্তব্য সারা দেশে অস্থিরতা তৈরি করছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলছে।

পাসপোর্ট ও পরিচয়পত্র প্রসঙ্গ

যুক্তরাজ্যভিত্তিক একটি আইন সংস্থা হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে, এমন খবর নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব নথি দিতে সরকার বাধ্য নয়।

সংবিধানের বিধানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এ ক্ষেত্রে সরকার কোনো ব্যতিক্রম করবে না। সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় দেখছে এবং আইনি প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬