শিরোনাম :
গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

ঘরের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়েছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন তিনি। এই জয়ে নতুন করে উদ্‌যাপনে মেতেছে পুয়ের্তো রিকো। অন্যদিকে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েও মুকুট ছোঁয়া হয়নি ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসেছিল মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো এই আয়োজন। বিশ্বের নানা দেশ ও অঞ্চল থেকে আসা ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠেন পাঁচ সুন্দরী।

শেষ লড়াইয়ে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস আর মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে স্বাগতিক দেশের জেনিফার ব্যারেটোর মাথায়। নিজের দেশের দর্শকদের সামনে এই সম্মান পাওয়ায় তাঁর জয় আরও বিশেষ হয়ে উঠেছে।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপের স্থানটি পেয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি, আর চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রশ্নোত্তর পর্বে নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কীভাবে তুলে ধরবেন, এমন প্রশ্নের জবাবে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

প্রেক্ষাপটে ফিলিপাইনের মুকুটের হিসাবটিও উঠে আসে। দেশটি এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে এই খেতাব ঘরে তোলেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

আপডেট সময় ১২:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬