শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত সবার আগে বাংলাদেশ: ৭ নভেম্বরের অঙ্গীকারে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের ১২ সফটওয়্যার তৈরিতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লাগছে কতটা? ৭ নভেম্বরের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিপাহী-জনতার বিপ্লবকে স্মরণ ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

পঞ্চগড়ে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী মিছিল

মো আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড় আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল যতই সামনে অগ্রসর হয় মিছিলে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। মিছিলে- ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার-সরকার’, ‘রাজাকার আসছে, রাজপথ কাঁপছে’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সারাবাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’- এসব শ্লোগান তোলা হয়।

মিছিলটি করতোয়া সেতু পেরিয়ে ধাক্কামারা ট্রাফিক মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে তারা কিছু সময় অবস্থান করে। সোহানুর রহমান, আল সাবা, মাহবুব হোসেন, শাকিল ও আতিকুল ইসলামসহ কয়েকজন ছাত্র কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। পরে অপ্রিতিকর অবস্থা এড়াতে দ্রুত কর্মসূচি শেষ করে ফিরে যান তারা।

এ সময় তারা জানান, কোটা সিস্টেম বাতিল করা না হলে এবং আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার না করা হলে আন্দোলন অব্যাহত রাখা হবে।

আরো পড়ুন : পঞ্চগড়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, ঘাতক আটক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী মিছিল

আপডেট সময় ০৮:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪