ইনু ও মেনন রিমান্ডে

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তোলা হয় তাকে।

এর আগে, গত ২৩শে অগাস্ট নিউমার্কেট থানার একই মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছিল।

আজ তাকে আদাবর থানার আরেকটি হত্যা মামলায় ছয়দিন রিমান্ড দেয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেয়।

সোমবার রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম নেতা ছিলেন। তিনি দুই মেয়াদে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন : হাসানুল হক ইনু গ্রেপ্তার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইনু ও মেনন রিমান্ডে

আপডেট সময় ০৭:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪