শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের পর বিএনপি নেতা মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে এই মামলা করা হয়। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ আদালতে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ সময় নির্বাচন প্রভাবিত করা এবং সম্ভাব্য প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আসামিরা জনসাধারণকে বিভ্রান্তকর সংবাদ প্রচার করেন।

আরজিতে আরও বলা হয়েছে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঘটনার সঙ্গে পুরোনো ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে।

আরজিতে বলা হয়, ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে দৈনিক আজকের কণ্ঠ ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। বাদীপক্ষের দাবি–সংবাদটি প্রকাশের উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের চরিত্র ও নির্বাচনি প্রচারণা ক্ষতিগ্রস্ত করা। তিনি (মামলার বাদী) ওই সংবাদ ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বসে দেখেন এবং পরে বিষয়টি আদালতে উপস্থাপন করে মামলা করেন।

নথি থেকে জানা গেছে, শরিফ ওসমান হাদি ও মির্জা আব্বাস দুজনই আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। হাদি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং মির্জা আব্বাস বিএনপি মনোনীত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫