শিরোনাম :
অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার কেন অর্থবছরের সময়কাল পরিবর্তন করলো সরকার, সুবিধা কী ? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লাসহ মামলায় আরও ছয় আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার রয়েছে- এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ড জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।

ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগে প্রসিকিউশন আরও উল্লেখ করে, সেসময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৫:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬