হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতেও কাজী হাবিবুল আউয়ালের জামিন মেলেনি। এদিন হাবিবুল আউয়ালের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী তাপস চন্দ্র দাস।

গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন সিএমএম আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন করার অভিযোগে মামলা করেন। পরে ২৫ জুন এই মামলায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারা যুক্ত করা হয়।

কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৭:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫