রসায়নে নোবেল জয়ী কে এই ওমর ইয়াঘি?

বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসনের সঙ্গে যৌথভাবে ‘ধাতু-জৈব কাঠামোর উন্নয়নের জন্য’ ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ওমর ইয়াঘি। ফিলিস্তিনি বংশোদ্ভূত সৌদি-আমেরিকান নাগরিক ওমর ইয়াঘি ১৬তম মুসলিম হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলেন। খবর আল আরাবিয়া ইংলিশ।

ফিলিস্তিনি পিতামাতার ঘরে জর্ডানে জন্মগ্রহণ করেন ওমর ইয়াঘি। তিনি ২০২১ সালে সৌদি নাগরিকত্ব লাভ করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট বিশেষজ্ঞদের সৌদি নাগরিকত্ব প্রদানের রাজকীয় অনুমোদনের মাধ্যমেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইয়াঘিকে নাগরিকত্ব প্রদানের এই পদক্ষেপটি সৌদি ভিশন ২০৩০-এর উদ্দেশ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই ভিশনের লক্ষ্য হলো প্রতিভাবান ব্যক্তিদের রাজ্যে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগ স্থানীয়করণ করা ও ‘একটি উপযুক্ত সামাজিক ও বিনিয়োগ পরিবেশ তৈরি করা’।

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি ইয়াঘি, কিতাগাওয়া ও রবসনের ‘ধাতু-জৈব কাঠামোর উন্নয়নের জন্য’ দেওয়া হয়েছে। পুরস্কার প্রদানকারী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘বিজয়ীরা রসায়নবিদদের আমাদের মুখোমুখি কিছু চ্যালেঞ্জ সমাধানের জন্য নতুন সুযোগ প্রদান করেছেন।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রসায়নে নোবেল জয়ী কে এই ওমর ইয়াঘি?

আপডেট সময় ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫