শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

এনবিআরের ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ সনদ অর্জন করলো সোনালী ব্যাংক

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে সর্বোচ্চ আয়কর রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠান হিসেবে কর প্রদান ও সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা লাভ করেছে সোনালী ব্যাংক।

স্বীকৃতিপ্রাপ্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসি এ অনন্য গৌরব অর্জন করে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত “Bangladesh Single Window” অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খানের হাতে ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এনবিআরের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ড. আনিসুজ্জামান চৌধুরী।

এ অজর্ন বিষয়ে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান বলেন, ২০২৪ সালের অক্টোবরে এনবিআর কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের জন্য অনলাইন ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর সোনালী ব্যাংক দ্রুত উদ্যোগ নিয়ে অনলাইন প্রশিক্ষণ, হেল্প ডেস্ক, ভিডিও টিউটোরিয়াল ও নিয়মিত তদারকির মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে রিটার্ন দাখিলে সম্পৃক্ত করে।

তিনি বলেন, এই অর্জন আমাদের ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি এবং “Good Governance Towards Progress” মূলমন্ত্রের সফলতার প্রতীক। সামনে আমরা “Unlocking New Horizons” এর মাধ্যমে আমানতকারী, গ্রাহক ও স্টেকহোল্ডারদের আরও উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এনবিআরের ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ সনদ অর্জন করলো সোনালী ব্যাংক

আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫