শিরোনাম :
মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় প্রশাসনে বদলি ও পদায়নে লটারি একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

সোনালী ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে নির্ধারিত ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ৯০ দিনে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা প্রদান করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান।

২৯ সেপ্টেম্বর সোমবার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এমডি অ্যান্ড সিইও এই কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সকল সূচকে অগ্রগতি, লক্ষ্য অর্জন ও সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন এবং এজন্য অর্জনের বিপরীতে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সকল জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন।

এরআগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত ১০০ দিনে বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক পিএলসি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সোনালী ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৬:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫