অদ্ভুতভাবে নোবেল জয়ের খবর পেলেন ফ্রেড র‍্যামসডেল

চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ী ফ্রেড র‍্যামসডেল। ছবি : সংগৃহীত

চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ী ফ্রেড র‍্যামসডেল যখন তাঁর পুরস্কারের খবর পান, তখন সেটি ছিল এক নাটকীয় মুহূর্ত। তিনি ও তাঁর স্ত্রী ওয়াইমিং-এর প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিংয়ে ছিলেন। হঠাৎ তাঁর স্ত্রী চিৎকার করে ওঠেন। র‍্যামসডেল প্রথমে ভয় পেয়েছিলেন যে, তাঁর স্ত্রী বুঝি গ্রিজলি ভালুক দেখেছেন— কিন্তু পরে বুঝলেন, তিনি সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার জিতেছেন। খবর হাফপোস্ট।

র‍্যামসডেল মেরি ব্রুনকো ও শিমন সাকাগুচির সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন র‍্যামসডেল। রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে সুস্থ কোষগুলোকে রক্ষা করে, সে সম্পর্কে আলোকপাত করার জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান জানান, পুরস্কার ঘোষণার সময় র‍্যামসডেল তাঁর স্ত্রীর সঙ্গে হাইকিং ভ্রমণে থাকায় তিনি যোগাযোগের সম্পূর্ণ বাইরে ছিলেন। সুইডিশ সময় অনুযায়ী মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত নোবেল অ্যাসেম্বলি বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেনি।

পার্লম্যান রয়টার্সকে বলেন, র‍্যামসডেল ও তাঁর স্ত্রী তাঁদের হোটেলের দিকে ফিরছিলেন। পথে গাড়ির কিছু ঠিক করার জন্য থামলে তিনি তাঁর মোবাইল ফোনটি চালু করেন ও বার্তাগুলো দেখতে পান।

পার্লম্যানের কথায়, তাঁরা তখনও বনের মধ্যে ছিলেন ও সেখানে প্রচুর গ্রিজলি ভাল্লুক ছিল, তাই যখন তাঁর স্ত্রী চিৎকার করে উঠল, তখন তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি যোগ করেন, সৌভাগ্যবশত, এটি ছিল নোবেল পুরস্কার। তিনি খুব খুশি ও উচ্ছ্বসিত ছিলেন এবং পুরস্কারটি মোটেও আশা করেননি।’

নোবেল পুরস্কার ঘোষণার ক্ষেত্রে অতীতেও এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। ২০১৬ সালে কবি ও সঙ্গীতজ্ঞ বব ডিলান তাঁর সাহিত্যের নোবেল পুরস্কার পাওয়ার খবর কয়েক সপ্তাহ ধরে উপেক্ষা করেছিলেন। একইভাবে, ২০১১ সালে চিকিৎসা পুরস্কার ঘোষণার মাত্র কিছুদিন আগেই এক বিজয়ী মারা গিয়েছিলেন।

চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অদ্ভুতভাবে নোবেল জয়ের খবর পেলেন ফ্রেড র‍্যামসডেল

আপডেট সময় ০৮:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫