ইরানকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ বলে বিবেচনা করা যাবে, যখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ‘সরিয়ে ফেলা’ হবে। স্থানীয় সময় রোববার (১০ মে) এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধ শেষ হয়নি। কারণ এখনও পারমাণবিক উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ইরান থেকে সরাতে হবে। সেখানে এখনও এমন সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে যেগুলো ধ্বংস করতে হবে। খবর এএফপির।

ইউরেনিয়াম কীভাবে সরানো যেতে পারে- এমন প্রশ্ন করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সেখানে ঢুকে সেটি সরিয়ে ফেলতে হবে।

নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি সামরিক উপায়ের কথা বলব না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, ‘আমি সেখানে ঢুকতে চাই।’

তবে ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে নেতানিয়াহুর বক্তব্যে কিছুটা পার্থক্য দেখা যায়।

৭৯ বছর বয়সী মার্কিন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন।

তবে তিনি জোর দিয়ে বলছেন, ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার সম্প্রচারিত হলেও, আগেই রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’।

ট্রাম্প জোর দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান থেকে ইউরেনিয়াম ‘যে কোনো সময়’ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ট্রাম্প আরও বলেন, কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের আমরা ধ্বংস করে দেব।

ইউরেনিয়াম কীভাবে সরানো হবে- সিবিএসের এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, একটি চুক্তির মাধ্যমে এটি করা উচিত বলে তিনি মনে করি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তিনটি মেট্রোরেল এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গুজরাটের ইলিশে ভরছে বাংলাদেশের বাজার

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু

আপডেট সময় ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬