শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

ইরানি হামলার ভয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করলো ইসরাইল

ইরানি প্রত্যাঘাতের শঙ্কা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ইসরাইলের - ছবি : সংগৃহীত

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কমান্ডারকে হত্যার পর সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় ইসরাইল তার বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে এবং রিজারভিস্টদের তলব করেছে। ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী এই তথ্য জানিয়েছে।

সোমবার দামেস্কে ইরানি দূতাবাসের পাশে অবস্থিত কনস্যুলার ভবনে হামলায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের সিরিয়াস্থ সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহেদি, তার ডেপুটি এবং অন্য পাঁচ আইআরসিজি কর্মকর্তা নিহত হন। ইরান ও সিরিয়া এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।

ইসরাইলের চ্যানেল ১২-এর এক খবরে বলা হয়, প্রতিশোধ নিতে হিজবুল্লাহ বা অন্য কোনো গ্রুপকে না দিয়ে ইরান সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

ইসরাইলে ইরান সরাসরি হামলা চালানোর ব্যাপারে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। সাবেক সামরিক গোয়েন্দাপ্রধান অ্যামোস ইয়ালদিন চ্যানেলটিকে বলেন, ইসরাইলে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে বিষ্ময়ের কিছু থাকবে না। তিনি গত জানুয়ারিতে পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করেন।

হিব্রু ভাষার মিডিয়ার খবরে বলা হয়, হুমকি মূল্যায়নের পর বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে, সৈন্যদের তলব করা হয়েছে।

সোমবারের ওই হামলার পর লেবানন থেকে হিজবুল্লাহ বেশ কয়েক দফা ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে।

ঘটনাবলীর সাথে পরিচিত একজন পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, সর্বাত্মক যুদ্ধ না করেই কিভাবে জবাব দেয়া যায়, তা নিয়ে ভাবছে ইরান। তারা এমন কিছু করতে চায়, যাতে করে জবাবও দেয়া যায়, আবার উত্তেজনাও না বাড়ে।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ইলিয়ট আবরাসমও মনে করেন, ইসরাইলের সাথে সর্বাত্মক যুদ্ধ চায় না ইরান। তবে তারা ইসরাইলি স্বার্থে আঘাত হানবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানি হামলার ভয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করলো ইসরাইল

আপডেট সময় ১২:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪