শিরোনাম :
ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত: দিলীপ ঘোষ প্রথমবার নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি আ. লীগ সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি : বিরোধীদলীয় চিফ হুইপ কুড়িগ্রামে তিন সরকারি ভবনে ৮৮ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, উদ্বৃত্ত যাচ্ছে জাতীয় গ্রিডে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা রুশ ডিজেল চুক্তিতে ট্রাম্পের নতুন ঝড়, ভোটের আগে বাড়ছে অস্বস্তি দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াতে ১৬ নির্দেশনা আবুধাবিতে জয় থেকে ৭ উইকেট দূরে বাংলাদেশ, ড্রয়ের আশায় আফগানরা ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত: দিলীপ ঘোষ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলছে আন্দোলন। এর পেছনে বাংলাদেশের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে যান তিনি। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এই অভিযোগ তোলেন বিজেপির এই নেতা।

দিলীপ ঘোষের ভাষ্য, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে, আন্দোলনের নেপথ্যে কারা আছেন এবং তাঁদের উদ্দেশ্য কী। আগে যাঁরা আড়ালে ছিলেন, এখন তাঁরা প্রকাশ্যে আসছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, বিদেশ থেকে যাঁরা ভারতকে অস্থিতিশীল করতে চাইছেন, তাঁদের ইঙ্গিতেই আন্দোলনকারীরা এসব করছেন।

আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগও তোলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। এই অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) সংক্রান্ত একটি বিল আনছে। বিদেশি অনুদানে নিয়ন্ত্রণ আনা এবং অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই বিলটির উদ্দেশ্য বলে জানান তিনি। তাঁর অভিযোগ, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন হচ্ছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলো। তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, বিরোধীদের হাতে এখন তেমন কাজ নেই। পূজার সময় ঘোরাঘুরি আর আনন্দ, শীত এলে ধরনা দেওয়াই তাদের কাজ। যেসব দলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, তারা অন্যের আন্দোলনকে আঁকড়ে টিকে থাকার চেষ্টা করছে বলেও মনে করেন পশ্চিমবঙ্গের এই সাবেক বিজেপি সভাপতি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত: দিলীপ ঘোষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতের এসআইআরবিরোধী আন্দোলনের পেছনে বাংলাদেশ জড়িত: দিলীপ ঘোষ

আপডেট সময় ০৩:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬