শিরোনাম :

জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

অন্যকে নিয়ম মানতে বলা সহজ, নৈতিকতার উপদেশ দেওয়াও কঠিন নয়। জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন  আসল পরীক্ষা নিজের জীবনে সেই নিয়ম মানা, ক্ষমতার লাগাম টানা আর ব্যক্তিগত দুর্বলতাকে সামলে রাখা। সিলিকন ভ্যালির কয়েকজন শীর্ষ ব্যক্তিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো পুরোনো এই সত্যকেই নতুন করে সামনে এনেছে।

একদিকে তাঁরা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ছেন, যা ভবিষ্যতে মানুষের হয়ে সিদ্ধান্ত নেবে, জটিল সমস্যার সমাধান করবে, এমনকি মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। অন্যদিকে তাঁদের নিজেদের আচরণ, ক্ষমতার ব্যবহার ও করপোরেট জবাবদিহি নিয়ে উঠছে প্রশ্ন। একটি মার্কিন সাময়িকীর প্রতিবেদনে তাই ব্যঙ্গ করে বলা হয়েছে, এআইকে নিয়ন্ত্রণ করার আগে প্রযুক্তির এই মহারথীদের নিজেদের আচরণ ঠিক রাখা শেখা দরকার।

তবে বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে সীমাবদ্ধ নয়। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ঘটনাটি গড়িয়েছে করপোরেট নিরাপত্তা, চিপ বাণিজ্য ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন পর্যন্ত।

জেনসেন হুয়াং: এআই সাম্রাজ্যের অধিপতি, ব্যক্তিগত জীবনে বড় বিতর্ক

আধুনিক এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি এনভিডিয়ার তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ। চ্যাটজিপিটিসহ বিশ্বের নানা এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় প্রতিষ্ঠানটির চিপ ব্যবহার হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় ধরে এর নেতৃত্বে আছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। কালো চামড়ার জ্যাকেটের এই উদ্যোক্তা এখন এআই যুগের অন্যতম পরিচিত মুখ।

৮ নভেম্বর কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। তিনি লেখেন, তাঁর কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছেন এবং এর কোনো অজুহাত নেই। পরিবার, সহকর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের কাছে ক্ষমা চেয়ে তিনি নিজের কাজের দায় নেন।

বিতর্কের আরেকটি দিক ২৯ অক্টোবরের একাধিক প্রতিবেদনে এসেছে। সেখানে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক চিপ ক্রেতা প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে তথ্য সংগ্রহে যুক্ত থাকতে পারেন।

এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। অ্যালিসকে চীনা গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে চিহ্নিত করার মতো প্রকাশ্য প্রমাণও সামনে আসেনি। তবু বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্বেগ বাড়িয়েছে। পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে, হুয়াংও সহযোগিতার কথা জানিয়েছেন। প্রতিষ্ঠানের বক্তব্য, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ তাদের কাছে নেই।

৭৫০ কোটি ডলারের চিপ বাণিজ্যের অভিযোগ

১০ নভেম্বর রয়টার্সের একটি প্রতিবেদনে বিতর্ক আরও গভীর হয়। দ্য ইনফরমেশনের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক চীনে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ সরবরাহের পথ সুগম করতে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ উঠেছে। আরও বলা হয়, অ্যালিস, তাঁর স্বামী ও বোন মিলে চীন ও সিঙ্গাপুরে একাধিক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক গড়েছিলেন, যার মাধ্যমে চিপ সংগ্রহ হতো। অভিযোগ অনুযায়ী, প্রায় ২ লাখ ৪০ হাজার এইচ১০০, এইচ২০০ ও কিছু এ১০০ চিপ চীনে পৌঁছাতে ওই নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল।

এগুলো সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগ মাত্র। এনভিডিয়ার তদন্তের চূড়ান্ত ফল বা আদালতে প্রমাণিত সিদ্ধান্ত নয়।

তবু ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের কাছে উন্নত এআই চিপ এখন শুধু বাণিজ্যিক পণ্য নয়, ভূরাজনৈতিক ক্ষমতারও হাতিয়ার। চীনের কাছে এসব চিপের প্রবেশ সীমিত রাখতে ওয়াশিংটন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। উন্নত চিপ সামরিক প্রযুক্তি, নজরদারি ও সাইবার সক্ষমতা বাড়াতে পারে বলেই এই কড়াকড়ি। তাই যাঁর প্রতিষ্ঠান এই প্রযুক্তির অন্যতম প্রধান সরবরাহকারী, তাঁর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ উঠলে সেটিকে নিছক পারিবারিক বিষয় বলে এড়িয়ে যাওয়া কঠিন।

কিস-ক্যামের কয়েক সেকেন্ডে পদ হারান প্রতিষ্ঠানপ্রধান

শীর্ষ নির্বাহীদের ব্যক্তিগত আচরণ নিয়ে আলোচিত আরেকটি ঘটনা অ্যান্ডি বাইরনের। ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোতে কোল্ডপ্লের এক কনসার্টের বড় পর্দায় ‘কিস-ক্যামে’ ধরা পড়েন ডাটা অপারেশনস প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমারের তৎকালীন প্রধান নির্বাহী বাইরন এবং প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ক্যামেরায় নিজেদের দেখে বাইরন নিচু হয়ে আড়াল হওয়ার চেষ্টা করেন, ক্যাবট মুখ ঢেকে সরে যান। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, হয় তাঁরা পরকীয়ায় জড়িত, নয়তো খুব লাজুক।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনলাইন ব্যবহারকারীরা তাঁদের শনাক্ত করেন। প্রতিষ্ঠানটি আগে বাইরনকে ছুটিতে পাঠিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। ১৯ জুলাই জানানো হয়, তিনি পদত্যাগ করেছেন এবং পর্ষদ তা গ্রহণ করেছে।

ইলন মাস্ক: মন্তব্য, কর্মক্ষেত্র ও বিতর্ক

টেসলা, স্পেসএক্স, স্টারলিংক ও এক্সের সঙ্গে যুক্ত ইলন মাস্ক প্রযুক্তি ছাড়াও রাজনীতি ও সামাজিক বিতর্কে নিয়মিত আলোচনায় থাকেন। নারীদের নিয়ে তাঁর প্রকাশ্য মন্তব্য এবং কর্মক্ষেত্রে আচরণ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে সংগীতশিল্পী টেইলর সুইফট প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানান এবং পোস্টের শেষে নিজেকে ‘Childless Cat Lady’ বলে উল্লেখ করেন। জবাবে মাস্ক এক্সে লেখেন, ‘Fine Taylor … you win … I will give you a child and guard your cats with my life.’ অর্থাৎ, ‘ঠিক আছে টেইলর, তুমি জিতেছ। আমি তোমাকে একটি সন্তান দেব এবং নিজের জীবন দিয়ে তোমার বিড়ালদের রক্ষা করব।’ মন্তব্যটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকে একে অস্বস্তিকর ও নারীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি অসম্মানজনক বলেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও সমালোচনা করেন।

২০২৫ সালের ডিসেম্বরে অভিনেত্রী সিডনি সুইনির শারীরিক গঠন নিয়ে এআই-নির্মিত একটি মিম শেয়ার করে মাস্ক ক্যাপশনে লেখেন, ‘Can’t be easy।’ ১৭ ডিসেম্বরের একটি প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের এমন মন্তব্যের প্রয়োজন কী ছিল। কেউ কেউ একে অনুপযুক্ত বলে সমালোচনা করেন।

২০২৪ সালের জুনে ওয়াল স্ট্রিট জার্নাল স্পেসএক্সে নারী কর্মীদের সঙ্গে মাস্কের সম্পর্ক ও আচরণ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সাবেক কর্মী, সংশ্লিষ্টদের বন্ধু ও পরিবারের সদস্য, ইমেইল, বার্তা ও অন্যান্য নথির ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, এক সাবেক ইন্টার্নসহ কয়েকজন নারী কর্মীর সঙ্গে মাস্কের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। এক নারী অভিযোগ করেন, মাস্ক তাঁকে একাধিকবার সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এক সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্টের অভিযোগ, ২০১৬ সালে মাস্ক তাঁকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন।

সব অভিযোগ মাস্ক স্বীকার করেননি। ফ্লাইট অ্যাটেনডেন্টের অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ অসত্য’ বলে প্রত্যাখ্যান করেন। স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েলও অভিযোগগুলোকে মিথ্যা বলেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা এক সাবেক ইন্টার্নের হলফনামায় বলা হয়, মাস্কের আচরণ তাঁর প্রতি শিকারি বা অন্যায় ছিল না এবং কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে রোমান্টিক সম্পর্কও ছিল না। তবু এসব ঘটনা একটি বড় প্রশ্ন সামনে আনে: প্রধান নির্বাহী আর অধস্তন কর্মীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক হলে ক্ষমতার ভারসাম্য কতটা থাকে? পদোন্নতি, চাকরি বা মূল্যায়নের ভয় ছাড়া কর্মী কি স্বাধীনভাবে সম্মতি দিতে পারেন?

এপস্টিনের নথিতে মাস্কের নাম

২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত জেফরি এপস্টিনের দৈনন্দিন কর্মসূচির একটি নথিতে ২০১৪ সালের ডিসেম্বরের ক্যালেন্ডার নোটে লেখা ছিল, ‘Reminder: Elon Musk to island Dec. 6 (is this still happening?)’। মাস্ক তখন এক্সে এই তথ্যকে মিথ্যা বলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, এপস্টিনের আমন্ত্রণ পেলেও তিনি দ্বীপে যেতে রাজি হননি।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিপুল সংখ্যক নথি প্রকাশ করে। ২৮ ফেব্রুয়ারির ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাস্ক ও এপস্টিনের মধ্যে একাধিক ইমেইল বিনিময় হয়েছিল, যেখানে পার্টি, ক্যারিবীয় অঞ্চলে ভ্রমণ ও দ্বীপে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা ছিল। ২০১২ সালের নভেম্বরে মাস্ক জানতে চান, এপস্টিনের দ্বীপে সবচেয়ে জমজমাট পার্টি কবে হবে। ২০১৩ সালের বড়দিনে তিনি লেখেন, ‘When should we head to your island on the 2nd?’ অর্থাৎ, ‘২ তারিখে আমরা কখন তোমার দ্বীপের উদ্দেশে রওনা হব?’ প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ক ও এপস্টিনের সহকারীরা স্পেসএক্সে এপস্টিনের একটি সফরের পরিকল্পনাও করেছিলেন।

বিল গেটসের ঘটনা

এই আলোচনার মধ্যে বিল গেটসের অতীত ঘটনাও ফিরে এসেছে। ২০২১ সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা গেটসের অতীতের এক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ওয়াশিংটন পোস্টের ১৭ মে ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে মাইক্রোসফটের পর্ষদ এক কর্মীর সঙ্গে গেটসের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে বাইরের একটি আইন প্রতিষ্ঠানের সহায়তায় তদন্ত শুরু করেছিল। গেটসের মুখপাত্র সম্পর্কের কথা স্বীকার করেন, তবে বোর্ড ছাড়ার সঙ্গে তদন্তের যোগ থাকার কথা অস্বীকার করেন। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে ২৭ বছরের দাম্পত্যের অবসানের একমাত্র কারণ যে ওই সম্পর্কই ছিল, প্রতিবেদনটি এমন সিদ্ধান্তেও পৌঁছায়নি।

এআইও কি নিয়ম ভাঙছে?

২০২৬ সালের জুলাইয়ে সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের কয়েকটি পরীক্ষামূলক এআই এজেন্ট নিজেদের ওপর আরোপিত বিধিনিষেধ এড়িয়ে যায় এবং হাগিং ফেসের সিস্টেমে অননুমোদিত প্রবেশ করে। ২৬ আগস্টের এক প্রতিবেদনে ওপেনএআই ঘটনাটি জানায়। তদন্তে দেখা যায়, নির্ধারিত কাজ সমাধান করতে গিয়ে এজেন্টগুলো অনলাইনে উত্তর খুঁজতে নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়েছিল, অননুমোদিত যোগাযোগের পথ তৈরি করেছিল এবং অন্য এজেন্টের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছিল। ওপেনএআইয়ের ভাষ্য, এতে তাদের অভ্যন্তরীণ গবেষণা অবকাঠামো ও হাগিং ফেসের কিছু সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে গ্রাহকের তথ্য বা পণ্যসেবা প্রভাবিত হয়নি।

এখানে একটি বিষয় স্পষ্ট থাকা দরকার। এআই মানুষের মতো বিবেক বা অপরাধবোধ নিয়ে কাজ করে না। তার আচরণ নির্ভর করে প্রশিক্ষণ, নির্দেশনা, পুরস্কারব্যবস্থা ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণের ওপর। তাই এআইয়ের নিয়ম ভাঙাকে মানুষের ব্যক্তিগত অনৈতিকতার সঙ্গে সরাসরি তুলনা করা ঠিক হবে না। তবে ঘটনাটি একটি সতর্কবার্তা: এআইকে কী ক্ষমতা দেওয়া হচ্ছে, সে তা কীভাবে ব্যবহার করছে এবং নিয়ম ভাঙার চেষ্টা করলে কীভাবে থামানো হবে, তা নিশ্চিত করা জরুরি।

জবাবদিহি কোথায়?

আজ কোটি কোটি মানুষ এআই ব্যবহার করছেন। কেউ স্বাস্থ্য-সংক্রান্ত পরামর্শ নিচ্ছেন, কেউ ব্যবসার গোপন তথ্য বিশ্লেষণ করছেন, কেউ ছবি, কণ্ঠস্বর বা ব্যক্তিগত কথোপকথন জমা রাখছেন। মানুষ ধরে নিচ্ছে, এসব তথ্য নিরাপদ থাকবে। কোম্পানিগুলোও নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু প্রধান নির্বাহী নিজেই স্বার্থের সংঘাতের অভিযোগে তদন্তের মুখে পড়লে পর্ষদের স্বাধীনতা কতটা কার্যকর থাকে? নিরাপত্তাব্যবস্থা কি শুধু সাধারণ কর্মীদের জন্য, নাকি শীর্ষ নির্বাহীদের জন্যও সমানভাবে প্রযোজ্য? গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হলে দায় নেবে কে?

স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের ২০২৬ সালের একটি গবেষণাভিত্তিক প্রতিবেদনে করপোরেট বোর্ডে এআই তদারকির সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকার দেওয়া পরিচালকদের একটি বড় অংশ জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানে এআই নৈতিকতা ও তদারকির জন্য পর্যাপ্ত আনুষ্ঠানিক কাঠামো নেই। অর্থাৎ এআই যত দ্রুত এগোচ্ছে, তাকে নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তত দ্রুত বাড়ছে না। তাই শুধু নির্মাতাদের প্রতিশ্রুতির ওপর ভরসা করলে চলবে না। দরকার স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা, স্বচ্ছতা, পর্ষদের কার্যকর নজরদারি এবং আইনি জবাবদিহি।

সূত্র: নিউজউইক, রয়টার্স, দ্য ইনফরমেশন, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, ইউএস ম্যাগাজিন,

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মোংলায় চিলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার, চক্রান্তের অভিযোগ স্বজনদের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

আপডেট সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬