শিরোনাম :

হৃতিককে নতুন জেমস বন্ড হিসেবে মানাবে কি না, চলছে জল্পনা

টাক্সেডো পরা কয়েকটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের একাংশ তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখার আগ্রহ জানাচ্ছেন। অনেকের মতে, গুপ্তচর চরিত্র ০০৭-এর জন্য তিনি হতে পারেন উপযুক্ত পছন্দ।

বুধবার (১১ নভেম্বর) হৃতিক ছবিগুলো প্রকাশ করেন। মন্তব্যের ঘরে ভক্তরা বন্ড প্রসঙ্গ তোলেন। এক ভক্ত লিখেছেন, ভারতীয় বংশোদ্ভূত কাউকে জেমস বন্ড হিসেবে গ্রহণ করতে পারলে ভালো হতো। আরেকজনের মন্তব্য, হৃতিককে গ্রিক দেবতার মতো দেখাচ্ছে, আর তিনি আশা করেন এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন তিনি। হৃতিকের ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি ও মার্জিত স্টাইলকে এই ভূমিকার সঙ্গে মানানসই মনে করছেন তারা। কেউ কেউ ধারণা করছেন, হলিউডের নির্মাতাদের কাছে নিজের আগ্রহের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা। তবে এ বিষয়ে হৃতিকের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

জেমস বন্ড চরিত্রের সঙ্গে টাক্সেডোর সম্পর্ক দীর্ঘদিনের। লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে বড় পর্দায় তুলে ধরেছেন শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতারা। এখন নতুন বন্ড কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, এই চরিত্রের জন্য একাধিক অভিনেতার অডিশন নিচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।

তবে যুক্তরাজ্যের বাইরের কাউকে এই চরিত্রে নেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় আছে। এখন পর্যন্ত যাদের অডিশনে অংশ নেওয়ার খবর মিলেছে, তারা সবাই যুক্তরাজ্যের। প্রচলিত ধারার বাইরে গিয়ে স্টুডিওটি কোনো সিদ্ধান্ত নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে নতুন ছবিগুলোতে হৃতিককে আগের তুলনায় কিছুটা ছিপছিপে লেগেছে, যা ভক্তদের নজর এড়ায়নি। কেউ কেউ তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার অনেকে দীর্ঘদিন পর তাকে নতুন সিনেমার প্রধান চরিত্রে দেখার অপেক্ষায় আছেন। গত বছরের আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-এর পর গুরুত্বপূর্ণ চরিত্রে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘আলফা’ ও ‘জেলার ২’-তে তার ক্যামিও উপস্থিতি রয়েছে। তবে পূর্ণাঙ্গ নতুন চরিত্রে তাকে কবে দেখা যাবে, তা নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে।

সূত্র: সিনেমা এক্সপ্রেস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মোংলায় চিলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার, চক্রান্তের অভিযোগ স্বজনদের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হৃতিককে নতুন জেমস বন্ড হিসেবে মানাবে কি না, চলছে জল্পনা

আপডেট সময় ০৩:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬