শিরোনাম :
মায়ের মঙ্গলসূত্র বন্ধকের আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি ইঞ্জিনের অভাবে থমকে মালবাহী ট্রেন, পাঁচ বছরে সক্ষমতা প্রায় অর্ধেক ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুন জোটের ভেতরে জোট, স্থানীয় নির্বাচন ঘিরে ১১ দল ভাঙনের পথে গণবিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ,দাঙ্গা এড়াতে কাঁদানে গ্যাস ও গ্রেপ্তার হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও

পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত ছয়দিন ধরে চলতে থাকা সাম্প্রদায়িক দাঙ্গায় মৃতের সংখ্যা ৩৭ জনে পৌঁছেছে। দাঙ্গার এসব ঘটনায় আহত হয়েছে আরও দেড় শতাধিক লোক। পেশোয়ারের স্থানীয় কর্মকর্তারা আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন।

এক সময় স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে পরিচিত ছিল কুরাম জেলা এবং এখানে মুসলিম শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে শত্রুতার রক্তাক্ত ইতিহাস রয়েছে। কয়েক বছরের দাঙ্গায় এখানে কয়েকশ মানুষের মৃত্যুর ইতিহাসও রয়েছে।

এ বছরের জুলাই মাসে এই দুই সম্প্রদায়ের মধ্যে এর আগে দাঙ্গায় ৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে যা পরে জিরগা’র (উপজাতীয় কাউন্সিল) মধ্যস্থতায় অস্ত্রবিরতির মাধ্যমে শেষও হয়েছিল। এরপর থেকে তাদের মধ্যে নতুন করে অস্ত্র বিরতির জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কুরাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, জেলার ১০টি এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ওই দুই সম্প্রদায়ের লোকেরা। এখানে আইনশৃঙ্খলা বাহিনী শিয়া ও সুন্নি গোত্রের লোকদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি করতে ব্যর্থ হয়। ওই কর্মকর্তা আরও জানান, একটি জমি নিয়ে বিরোধের ঘটনা পুরো দুই সম্প্রদায়কে সংঘাতে জড়িয়ে ফেলে। নিজেদের মধ্যে অটোমেটিক রাইফেল, সেমি-অটোমেটিক রাইফেল এমনকি মর্টার শেল নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। তিনি জানান সংঘাতে প্রাণ হারিয়েছে ৩৭ জন আর আহত হয়েছে ১৫৩ জন।

এছাড়া প্রাদেশিক রাজধানী পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষের সময় ২৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানে উপজাতিগত ও পারিবারিক সংঘাত একটি সাধারণ ঘটনা। সুন্নি মুসলিম অধ্যুষিত দেশটিতে শিয়া সম্প্রদায়ের লোকেরা নানা ধরনের বঞ্চনা ও সহিংসতার শিকার হয়।

আরো পড়ুন :

লেবাননে ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে ইসরায়েলের হামলা

হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ৪০০ হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মায়ের মঙ্গলসূত্র বন্ধকের আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩৭

আপডেট সময় ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪