শিরোনাম :
ট্রাম্পের আমন্ত্রণে ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং স্থানীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের ২১ ধরনের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

১৫ অক্টোবর কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় তালেবান নিরাপত্তা কর্মী এবং পাকিস্তানি সীমান্ত বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের সময় সশস্ত্র তালেবান নিরাপত্তা কর্মীরা বিমান বিধ্বংসী বন্দুক ব্যবহার করে পাকিস্তানি বিমান হামলার জন্য আকাশের দিকে নজর রাখছেন। ছবি: এএফপি

নিজেদের মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। একই সঙ্গে, আগামী ৬ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে পুনরায় শান্তি আলোচনা শুরু করবে দুই দেশ। উভয় পক্ষের এই উচ্চ-পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তুরস্ক ও কাতার যৌথভাবে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতা করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সকল পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়াগুলোর বিষয়ে ৬ নভেম্বর ইস্তাম্বুলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ কলে। এরপর সোমবার (২৭ অক্টোবর) ইস্তাম্বুলে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আলোচনা শুরু হলেও পরে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছিল ইসলামাবাদ। এবার নতুন করে ৬ নভেম্বর আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আশা দেখা যাচ্ছে।

পাকিস্তানে সন্ত্রাস নির্মূল অভিযানে ক্যাপ্টেনসহ ৬ সেনা নিহত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু জামাত এমপি নজরুলের চার দিনের রিমান্ড

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুদ্ধ বন্ধে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫