হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ১৮৬

প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড নারীদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা জয়ে নিশ্চিত করেছে সিরিজ। ঘরের মাঠে সিরিজ জয়ের এবার অতিথিদের হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। সেই সুযোগ কাজে কাজে লাগাতে বাংলাদেশকে করতে হবে ১৮৬ রান।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৫০ ওভারে স্কোরবোর্ডে উইকেটে ১৮৫ রান তুলেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন আইরিশ অধিনায়ক গ্যাভি লুইস।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার (২ ডিসেম্বর) টস জিতে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা রাঙাতে পারেনি তারা। বরং দলীয় ৯ রানেই হারিয়ে ফেলে প্রথম উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারে সুলতানা খাতুন ভাঙেন আইরিশদের ওপেনিং জুটি। সুলতানার বলে বোল্ড হয়ে ৫ রানে ফেরেন সারাহ ফোর্বস।

শুরুর জুটি ভাঙার পর দ্বিতীয় জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন লুইস ও অ্যামি হান্টার। জমে ওঠা এই জুটি ভাঙেন রাবেয়া খাতুন। অ্যামিকে এলবির ফাঁদে ফেলে বিদায় করেন রাবেয়া। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা, অ্যামি করেন ২৩ রান।

জোড়া উইকেট হারিয়েও অধিনায়কের ব্যাটে ছুটছিল আইরিশরা। এরমধ্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরিও তুলে নেন লুইস। ২৯তম ওভারে অবশেষে ফাহিমা ভাঙেন তার প্রতিরোধ। ফাহিমার বলে বোল্ড হয়ে ৫২ রানে থামেন লুইস। ৭৯ বলে তার ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারিতে।

লুইস ফেরার পর বাকিদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৮৫ রানে থামে আইরিশরা। বাংলাদেশের হয়ে বল হাতে ২৯ রান খরচা করে দুটি উইকেট নেন সুলতানা খাতুন। ফাহিমা খাতুন নেন তিনটি শিকার। নাহিদার শিকার দুটি। আর স্বর্ণার শিকার একটি করে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ বাংলাদেশের মেয়েদের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ১৮৬

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪