শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন কনকচাঁপা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 146

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গেল মাসে খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা।

এবার এই নায়কের সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আরজি জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।` আমি তাঁর সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি ও দেশবাসীর কাছে দোয়ার আরজি জানাচ্ছি।’

তিনি লেখেন, ‘কাঞ্চন ভাইয়ের মতো সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন দক্ষ একজন সংগঠক ও বর্ষীয়ান অভিনেতা দেশের সম্পদ। আমাদের প্রাণান্তকর প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি-‘টার্গেট থেরাপি’।

শাকিবের শুটিং দৃশ্য ফাঁস

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন কনকচাঁপা

আপডেট সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫