শিরোনাম :
শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের প্রধানমন্ত্রীর চীন সফর: ভারতের নজরদারি? সুখরঞ্জন বালি গুমের মামলা: গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

শাকিবের শুটিং দৃশ্য ফাঁস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 181

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের ‘সোলজার’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গোপনীয়তার মধ্য দিয়ে সিনেমাটির শুটিং চলছে। তবে এবার সেই নিরাপত্তা ভেদ করে ফাঁস হয়েছে সিনেমার গুরুত্বপূর্ণ একটি শুটিং দৃশ্য। সেটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকার গুলশান-১ ডিএসসিসি মার্কেটে সিনেমার একটি দৃশ্যের শুটিং চলাকালীন একজন পথচারীর ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো শার্ট ও প্যান্ট পরিহিত শাকিব খান পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাজার মনিটরিং করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করছেন, সিনেমাতে তিনি হয়তো একজন দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, ‘লুকটা একদম দুর্দান্ত, পারফেক্ট সোলজার!’—আবার কেউ হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এভাবে যদি শুটিং দৃশ্য আগেই ফাঁস হয়ে যায়, তাহলে সিনেমার চমকটাই তো শেষ!’

এ ছাড়াও সম্প্রতি এফডিসিতে শুটিং চলাকালে শাকিবের একটি লুক ফাঁস হয়। ফেসবুকে একটি ছবি শেয়ার করেন নির্মাতা নারগিস আক্তার। যেখানে সুপারস্টারকে দেখা যায় সোলজার লুকে।

এর আগে ‘সোলজার’-এর ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল। সেখানে দুর্নীতি, সিন্ডিকেট আর রাষ্ট্রীয় অব্যবস্থার বিরুদ্ধে এক যোদ্ধার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওর শুরুতেই দেখা যায় বাংলাদেশের পতাকা আর কিছু প্রতীকী স্থাপনা।

সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।

শাকিবকে ভিলেন বললেন নির্মাতা সাফি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শাকিবের শুটিং দৃশ্য ফাঁস

আপডেট সময় ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫