ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না”।

এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়- আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে”।

“আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে”, যোগ করেন মি. পাটওয়ারী।

গত বছরের জুলাই অগাস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু”।

সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল”?

জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনা করবো : তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫