কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর এক গুরুতর আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ১০:১৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪