দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোচিত দম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা এবার প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। বিয়ের পর এটিই তাদের প্রথম যৌথ চলচ্চিত্র। আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির খুনসুটি নতুন করে আলোচনায় এসেছে।
সম্প্রতি সিনেমার ‘এন্ধাইয়া সামি’ গানের একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, বিজয় সম্পূর্ণভাবে তার হয়ে যাওয়ার পরও তার প্রতি মুগ্ধতা থামছে না বলে তিনি জানান।
এর জবাবে বিজয়ও আবেগঘন বার্তা দেন। তিনি নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করে জানান, সিনেমার চরিত্র জয়াম্মাকে তিনি মিস করবেন, তবে বাস্তব জীবনে রাশমিকাকে তিনি চিরকালের জন্য পেয়েছেন বলে মন্তব্য করেন।
‘রানাবালি’ সিনেমায় বিজয় অভিনয় করেছেন একই নামের প্রধান চরিত্রে, আর রাশমিকা রয়েছেন তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে। সিনেমার প্রেক্ষাপট ভারতের ইতিহাসের একটি ভয়াবহ অধ্যায়—১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮৭০-এর দশকে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।
সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টরের চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো, যিনি কাহিনিতে রানাবালির প্রধান প্রতিপক্ষ। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। ‘রানাবালি’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শিরোনাম :
বিজয়কে নিয়ে রাশমিকার ক্রাশ থামে না’
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৩:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- 21
জনপ্রিয় সংবাদ





















