শিরোনাম :
ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে কি? জাতিসংঘে প্রশ্নের মুখে শেহবাজ কৃতি স্যাননকে ঘিরে অনলাইনে ফের বিতর্ক ফ্যাসিবাদের দোসর ধরতে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যা অর্জন  শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল পরিবহন খরচে চড়া হচ্ছে সবজি, মাছ, দুধ ও ডিমের বাজার বিজয়কে নিয়ে রাশমিকার ক্রাশ থামে না’ প্রযুক্তি, নারীর অগ্রগতি ও ইউনিভার্সাল কার্ড নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

কৃতি স্যাননকে ঘিরে অনলাইনে ফের বিতর্ক

রাখি বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে অভিনয়ের জেরে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সেই বিতর্ক মিলিয়ে যাওয়ার আগেই তার একটি ইনস্টাগ্রাম ‘লাইক’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, কৃতি সম্প্রতি এমন একটি পোস্টে লাইক দিয়েছেন, যেখানে বলা হয়েছে— উৎসবের বিজ্ঞাপনে একজন অভিনেত্রীর পোশাক নিয়ে যতটা প্রতিক্রিয়া তৈরি হয়, ধর্ষণ, যৌন নির্যাতন, ঘরোয়া সহিংসতা কিংবা যৌতুকজনিত মৃত্যুর ঘটনা ততটা প্রতিক্রিয়া তৈরি করে না। পোস্টে মন্তব্য করা হয়, এই প্রবণতা সমাজের অগ্রাধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

কৃতির এই লাইক দেওয়ার বিষয়টি সামনে আসে এমন এক সময়ে, যখন দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে ২৩ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাধিক কলেজের শিক্ষার্থী নিরাপত্তার দাবিতে বিক্ষোভে অংশ নেন।

উল্লেখ্য, গত আগস্টে রাখি বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে অভিনয় করেন কৃতি, যেখানে তাকে ভাই ও পোষা কুকুরের সঙ্গে উৎসব উদযাপন করতে দেখা যায়। বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।

সে সময় কৃতি প্রশ্ন তুলেছিলেন, নারীদের পোশাকের ভিত্তিতে কেন এখনো তাদের সাংস্কৃতিক মূল্যবোধ যাচাই করা হয়। তিনি লিখেছিলেন, উৎসবের প্রকৃত অর্থ পোশাকে নয়, বরং ঐতিহ্যের প্রতি আবেগে নিহিত। সংস্কৃতি হৃদয়ে বাস করে, পোশাকে নয়— এমন মন্তব্যও করেন তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তি, নারীর অগ্রগতি ও ইউনিভার্সাল কার্ড নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কৃতি স্যাননকে ঘিরে অনলাইনে ফের বিতর্ক

আপডেট সময় ১২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬