শিরোনাম :
ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে কি? জাতিসংঘে প্রশ্নের মুখে শেহবাজ কৃতি স্যাননকে ঘিরে অনলাইনে ফের বিতর্ক ফ্যাসিবাদের দোসর ধরতে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যা অর্জন  শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল পরিবহন খরচে চড়া হচ্ছে সবজি, মাছ, দুধ ও ডিমের বাজার বিজয়কে নিয়ে রাশমিকার ক্রাশ থামে না’ প্রযুক্তি, নারীর অগ্রগতি ও ইউনিভার্সাল কার্ড নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তাদের বাবা হেলাল উদ্দিনের খোঁজে এখনো অভিযান চলছে।

নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে বৈদ্যার বাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় প্রথমে সামিয়ার মরদেহ পাওয়া যায়। পরে সকাল আটটার দিকে একই স্থান থেকে সজিব ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি ট্রলারে গরু-ছাগলসহ তেরোজন যাত্রী বৈদ্যার বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আটজন যাত্রী তীরে উঠে প্রাণে বাঁচেন।

পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশুসন্তান সামিন তখন থেকে নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে টানা তল্লাশি চালানোর পর আজ তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার সন্ধানে ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফ্রান্স শিবিরে নতুন দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে, চোটের ছায়া রিয়াল মাদ্রিদেও

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তি, নারীর অগ্রগতি ও ইউনিভার্সাল কার্ড নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬