শিরোনাম :
তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে বেশি কীটনাশক জাতিসংঘে ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মো. হাসমত আলী। তিনি বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কার্যসহকারী হিসেবে কাজ করছেন। প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার সেতু তৈরি হচ্ছে। এই নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন তিনি।

অফিস আদেশে বলা হয়েছে, সেতুর কাজে স্পেসিফিকেশনের বাইরে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এতে এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের জায়গায় বাঁশ এবং স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এটি কার্যকর হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘে ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করার হুঁশিয়ারি ট্রাম্পের

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ

আপডেট সময় ০৩:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬