শিরোনাম :
কার্যকর মাস্টারপ্ল্যানে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠুক কুয়াকাটা একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও ফিরতে পারে না : শেখ ফরিদুল ইসলাম রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র সাগরে ৭২ জিম্মি, পালিয়ে ফিরলেন ২৮; ফেলে দেওয়ার অভিযোগ সাতজনকে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের কারাদণ্ড দেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নতুন পরিচয়ে বুবলীর অভিষেক, প্রথম কাজেই বড় অর্জন ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণায় দাম কি কমতে পারে? রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী, ইতিহাসে প্রথমবার রায় দিল আইসিজে ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও ফিরতে পারে না : শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলো ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ (আওয়ামী লীগ) তারা নাশকতার পথ বেছে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) ধরে নিয়েছে তাদের নেত্রী (শেখ হাসিনা) দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে, এই ধরণের স্বপ্ন দেখছে। একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারেনা। বিএনপি কখনও পালিয়ে যায়নি। ১৭ বছর আমরা মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম, শত নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে মাঠে-ময়দানে ছিলাম। আর এরা গোপনে বিমান যোগে ও হেলিকপ্টার যোগে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবারো নাশকতা করছে। তারা গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা করেছে। তারা ভেবেছিলো তাদের পাতা ফাঁদে বিএনপি পা দিবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কোন রক্তপাত করেনি। বিএনপি সবাইকে চিহ্নিত করেছে। এবং যারা দায়ী তাদেরকে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে। আমরা চাই কোন মানুষ যেন আক্রান্ত না হয়। প্রত্যেকটা মানুষ শান্তি প্রিয়। সবাই চায় শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে। সেজন্য বিএনপি কোন সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি। এতো উস্কানির ভিতরেও তারা কিছু করতে পারেনি। এবং আমরা কোন লাশ তৈরি করিনি, যা করেছে ফ্যাসিস্টের দোসরেরাই করেছে। এই ফ্যাসিস্টেরা বার বার লাশের রাজনীতি করছে। এখানকার কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা গোপালগঞ্জে গিয়েছে, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কোন ছাড় দেয়া হবেনা। তাদেরকে রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে এসে রাজনীতি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের নাশকতার আচরণের কারণে। বিএনপির কেউ যদি তাদেরকে সহযোগীতা করে তাদেরকেও ছাড় দেয়া হবেনা। ইতিপূর্বে অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেয়া হবেনা। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদেরকে প্রশয় দেয়া হবেনা।
তিনি আরো বলেন, আমি কর্মী ও জনবান্ধন মানুষ, আমি শান্তির পথে অবস্থান করি। আমি এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমি কারো এক কাপ ‘চা’ও খাইনা, আমি পেট ভরার রাজনীতি করিনা। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি ভিজে ফ্যাসিস্টদের প্রতিরোধের এই মিছিল ও সমাবেশে সমবেত হন।
উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কার্যকর মাস্টারপ্ল্যানে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠুক কুয়াকাটা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও ফিরতে পারে না : শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬