শিরোনাম :
সাগরে ৭২ জিম্মি, পালিয়ে ফিরলেন ২৮; ফেলে দেওয়ার অভিযোগ সাতজনকে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের কারাদণ্ড দেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নতুন পরিচয়ে বুবলীর অভিষেক, প্রথম কাজেই বড় অর্জন ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণায় দাম কি কমতে পারে? রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী, ইতিহাসে প্রথমবার রায় দিল আইসিজে ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

গলা ব্যথা সারার পর গাঁটে ব্যথা? হতে পারে হার্টের বিপদ

গলা ব্যথা বা টনসিলের সংক্রমণ প্রায় সবারই পরিচিত সমস্যা।শীতে জ্বর, গলা খুসখুস আর ঢোক গিলতে কষ্ট নিয়ে কয়েক দিন ওষুধ খেলেই সাধারণত আরাম মেলে। কিন্তু চিকিৎসকদের মতে, গলা ব্যথা সেরে যাওয়ার দুই থেকে চার সপ্তাহের মধ্যে গাঁটে ব্যথা শুরু হলে তাকে সাধারণ বাত ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এটি রিউম্যাটিক ফিভারের লক্ষণ হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে এই রোগে হৃৎপিণ্ডের ভাল্‌ভের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
কেন হয় এই রোগ
চিকিৎসক এসএ মল্লিকের বক্তব্য অনুযায়ী, রিউম্যাটিক ফিভারের পেছনে রয়েছে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস পায়োজিনেস নামের এক ধরনের ব্যাকটেরিয়া। গলায় গুরুতর সংক্রমণ হলে টনসিল ফুলে যায়, গলায় পুঁজ জমে, গলার পাশের লিম্ফ নোডও ফোলে। তখন এই জীবাণুর সঙ্গে লড়তে গিয়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের সুস্থ কোষকেই আক্রমণ করে। চিকিৎসার ভাষায় একে অটোইমিউন প্রতিক্রিয়া বলা হয়।
চেনার পাঁচ উপায়
১. মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস: এটিকে সবচেয়ে বড় লক্ষণ বলা হচ্ছে। ব্যথা এক জায়গায় থাকে না। আজ হাঁটু, কাল গোড়ালি, তার পর কনুই বা কাঁধ, এভাবে এক বড় গাঁট থেকে আরেক বড় গাঁটে সরে যায়। গাঁট ফুলে ও লাল হয়ে যেতে পারে, ছুঁলে তীব্র যন্ত্রণা হয়।
২. কার্ডাইটিস: সবচেয়ে উদ্বেগের দিক এটি। হৃৎপিণ্ডের ভাল্‌ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। বুক ধড়ফড়, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া বা বুকে ব্যথা হলে দেরি করা উচিত নয়।
৩. সিডেনহ্যামস কোরিয়া: হাত-পা নিজের থেকে কেঁপে ওঠা বা অনিচ্ছাকৃত নড়াচড়া। শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়।
৪. সাবকিউটেনিয়াস নোডিউলস: কনুই, হাঁটু ও গোড়ালির কাছে ত্বকের নিচে ছোট ছোট শক্ত গুটি।
৫. এরিথিমা মার্জিনেটাম: ত্বকে গোলাকার লালচে আঁকাবাঁকা দাগ, যার মাঝখান ফ্যাকাশে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
গলা ব্যথার দুই থেকে চার সপ্তাহের মধ্যে জ্বর ফিরে এলে, একের পর এক গাঁটে ব্যথা হলে, বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট দেখা দিলে কিংবা হাত-পা কাঁপলে নিজে ব্যথার ওষুধ খেয়ে বসে থাকা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। পরীক্ষা করে তিনি দেখবেন, রোগটি সত্যিই রিউম্যাটিক ফিভার কি না এবং হৃৎপিণ্ডে এর প্রভাব পড়েছে কি না।
প্রতিরোধে কী করণীয়
দীর্ঘদিন গলা ব্যথা না কমলে তাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। টনসিলে পুঁজ হলে বা বারবার গলা ব্যথা হলে অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স শেষ করতে বলা হয়েছে। মাঝপথে ওষুধ ছাড়লে ঝুঁকি বাড়ে। শিশু ও কিশোরদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়, তাই তাদের গলা ব্যথার পর গাঁটে ব্যথা হয় কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো ধরা পড়লে রোগটির চিকিৎসা সম্ভব। অবহেলা করলে আজীবন হৃদরোগের ঝুঁকি থেকে যায়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

গলা ব্যথা সারার পর গাঁটে ব্যথা? হতে পারে হার্টের বিপদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গলা ব্যথা সারার পর গাঁটে ব্যথা? হতে পারে হার্টের বিপদ

আপডেট সময় ০৩:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬