হৃদ্‌রোগ ঠেকাতে রোজের ডায়েটে রাখুন এই ৫ ফল

হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার উপায় খুঁজতে অনেকেই জটিল ডায়েট চার্ট বা দামি বিদেশি সুপারফুডের দিকে ঝোঁকেন। অথচ সমাধান লুকিয়ে থাকতে পারে রোজের বাজারের থলেতেই। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পাঁচ ধরনের ফল খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমানো সম্ভব।
প্রথমেই আসে আপেলের কথা। এতে থাকা দ্রাব্য ফাইবার রক্তের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। প্রক্রিয়াজাত খাবারের বদলে প্রাতরাশে একটি আপেল রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।
দ্বিতীয়ত, বেদানায় থাকা পলিফেনল জাতীয় অ্যান্টি-অক্সিড্যান্ট রক্তপ্রবাহ সচল রাখে এবং ধমনীতে ক্ষতিকর ‘প্লাক’ জমতে বাধা দেয়, যা রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
তৃতীয়ত, কমলালেবু ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। তবে রস করে না খেয়ে গোটা ফল খাওয়াই ভালো, কারণ রস তৈরির সময় ফাইবার নষ্ট হয় এবং রক্তে শর্করা দ্রুত বেড়ে যায়।
চতুর্থত, স্ট্রবেরি, ব্লুবেরি ও রাস্পবেরির মতো বেরিজাতীয় ফলে থাকা পলিফেনল ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
পঞ্চম ফল অ্যাভোকাডো। এতে ফ্যাট থাকলেও তা হৃদ্‌বান্ধব ফাইবার ও পটাশিয়ামের ভালো উৎস। তবে ক্যালোরি বেশি থাকায় পরিমিত পরিমাণে খাওয়াই বাঞ্ছনীয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু এই পাঁচ ফল খেলেই হৃদ্‌যন্ত্র সুরক্ষিত থাকবে না। নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান এড়ানো এবং রক্তচাপ-শর্করা-কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও জরুরি। যাঁদের আগে থেকেই হৃদ্‌রোগ আছে, নতুন কোনো ডায়েট শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের নতুন নির্দেশনায় কসাইখানা বন্ধ

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হৃদ্‌রোগ ঠেকাতে রোজের ডায়েটে রাখুন এই ৫ ফল

আপডেট সময় ০১:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬