মোংলায় ১১ মামলার আসামী আলী হোসেন গ্রেফতার

  • মাসুদ রানা
  • আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 341
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশী রং সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার গভীর রাতে পশুর নদীর পার মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানায়, গোপন সংবাদের সুত্র ধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল। এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশী রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।
আটক আলী হোসেন পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।
আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড সহ থানায় ১১টি মামলা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ১১ মামলার আসামী আলী হোসেন গ্রেফতার

আপডেট সময় ১০:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা বিদেশী রং সহ এক চোরাকারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার গভীর রাতে পশুর নদীর পার মোংলা ফেরীঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অর্ধশত ড্রাম রং ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানায়, গোপন সংবাদের সুত্র ধরে মোংলা বন্দরের পশুর চ্যানলে অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল। এসময় বন্দরে অবস্থারত বিদেশী জাহাজ থেকে চোরাই পথে পাচার করে আনা প্রায় ৫০ ড্রাম বিদেশী রং নিয়ে মোংলা ফেরি ঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করে পুলিশ।
আটক আলী হোসেন পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তার দেয়া তথ্য মতে নদীর পার ও তার বসত ঘর থেকে প্রায় অর্ধশত ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 আটক আলী হোসেন’র বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।
আটক আলী হোসেন’র বিরুদ্ধে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতী, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ড সহ থানায় ১১টি মামলা রয়েছে।
আরো পড়ুন : মোংলায়  বিদেশী মদসহ এক ব্যক্তি আটক

Share this news as a Photo Card