সুন্দরবনের করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় ডাকাত অস্ত্রসহ আটক

সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর তিনজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। পশ্চিম জোন সদর দপ্তর মোংলায় কোস্ট গার্ডের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ সাংবাদিকদের ব্রিফিং দেন।

কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে পঞ্চম বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ রমজান শরীফ (১৯) মোরলগঞ্জ, বাগেরহাট এবং মোঃ এনায়েত (২৫) ভাঙ্গা, ফরিদপুর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি চার্জার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জিম্মি নেয়া এবং মুক্তিপণ আদায়ের কর্মকাণ্ডে যুক্ত ছিল। উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের সহায়তায় তারা আটককৃত ৪ জন জেলেকে মুক্তি দেয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরবরাহ বাড়ায় কমলো ইলিশের দাম, স্বস্তিতে ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতীয় গ্রিডে ফের বাড়ল গ্যাস সরবরাহ

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনের করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় ডাকাত অস্ত্রসহ আটক

আপডেট সময় ০৪:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬