শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

সুন্দরবনে কুমিরে নেয়া জেলেকে ৭ ঘন্টা পর উদ্ধার

সুন্দরবনের করমজল খাল থেকে কুমিরে নেয়া জেলেকে ৭ ঘন্টা পর উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। মঙ্গলবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হয় জেলে সুব্রত। বুধবার দুপুরে ঢাংমারীতে সুব্রতর সৎকার সম্পন্ন হয়েছে। 
বন কর্মকর্তা মোঃ আজাদ কবির ও ঢাংমারী গ্রামের বাসিন্দা ইস্রাফিল বয়াতি জানান, বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনে যায় সুব্রত মন্ডল (৩২) ও তার সহযাত্রীরা। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পাড়ি দিতে গেলে কুমিরে ধরে নিয়ে যায় তাকে। এরপর ৭ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ৫শ মিটার দূরে ডুবন্ত মরদেহ উদ্ধার করাহয়। এর আগে কুমির মুখ থেকে লাশ ফেলে দূরে সরে যায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ডুবিয়ে লাশ উদ্ধার করার পর তার বাড়ীতে নেয়া হয়। এরপর বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শশ্মানে সুব্রতর লাশের সৎকার সম্পন্ন হয়েছে।
বন কর্মকর্তা আজাদ কবির বলেন, যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। তাই কুমিরের আক্রমণে নিহত সুব্রতর পরিবারকে সরকারী ভাবে ৩লাখ টাকা অনুদান প্রদাণের কার্যক্রম বনবিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছর একই করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারান ঢাংমারীর ভোজনখালীর জেলে মোশারেফ। তবে তখন নিষিদ্ধ সময় থাকায় ও তার পাস না থাকায় তার পরিবার কোন সরকারি অনুদান পাননি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনে কুমিরে নেয়া জেলেকে ৭ ঘন্টা পর উদ্ধার

আপডেট সময় ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫