শিরোনাম :
বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী আত্মহত্যার প্ররোচনায় এমপি নজরুল চার দিনের রিমান্ডে তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ

ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ওমানের বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আলম পেয়ারু (৩৯)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার আলী আহমদের ছেলে।
ওমানের অপর প্রবাসী মো. সফিউল আলম জানান, ওমান সময় সকাল ৮টা থেকে ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।
নিহতের ছেলে মো. সিফাত জানান, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে কাঠের তক্তা পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে এই মৃত্যুর খবর দেন।
তিনি আরও বলেন, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। সেখানে এই মর্মান্তিক ঘটনায় তার বাবার জীবনাবসান হয়েছে বলে তিনি জানান।
নিহত পেয়ারু স্ত্রী, ১৭ ও ১১ বছর বয়সী দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রেখে গেছেন। তার লাশ ওমানের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং শীঘ্রই দেশে আনতে প্রক্রিয়া চালানো হবে বলে জানান নিহতের স্বজনরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু 

আপডেট সময় ০৫:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪