কর্ণফুলী ক্রীড়া পরিষদের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে  আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২০ ডিসেম্বর ) দুপুর ২.৩০টায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল করিম চৌধুরী।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন পদ্মা ক্রাউন লিমিটেডের জেনারেল ম্যানেজার ছদরুল আলম চৌধুরী বাবলু।
সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনীতিবিদ জোনাইদুল আলম চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এজিপি এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু।
উদ্বোধনী খেলায় সংবর্ধেয় অতিথি ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী ওসমান গনি, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, প্রবাসী কমিউনিটি লিডার আবুল কাশেম, তারেক জে আর, আবু আহমদ, মুহাম্মদ ফয়েজ, নাছির উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া,  সাংগঠনিক সম্পাদক আল হাসান মনজু, দফতর সম্পাদক আবু বক্কর।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উল্কা সংঘ বনাম পাহাড়তলী ফুটবল একাডেমি। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় উল্কা সংঘ ২-০ গোলে পাহাড়তলী ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে উল্কা সংঘের নাইজেরিয়ার খেলোয়াড় মিস্টার স্যামসাং ও প্রথম গোলদাতা হিসেবে ৫ হাজার টাকা মুল্যের প্রাইজমানি পুরস্কার পান শাহাদাত হোসেন রনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কর্ণফুলী ক্রীড়া পরিষদের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪