কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে ও দুপুরে দুটি ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হন। তারা হলেন-কোরবানপুর গ্রামের বাসিন্দা নিখিল দেবনাথ ও দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা প্রাণ হারান।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় দুই শিশু। তারা হলো— ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু-এমং মারমা মং বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতে আহত অবস্থায় স্থানীয়রা দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫