দীর্ঘ ১০ বছর পর রাঙ্গুনিয়ার হত্যা মামলার আসামি আজিজুল নগরীতে গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করে করেছে র‌্যাব-৭।  গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আজিজুল ইসলাম রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার গোলাম আকবর চৌধুরী ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করার সময় তাকে আটক করা হয় । আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে ছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার বিরুদ্ধে মারামারিসহ হত্যা মামলায় পরোয়ানা ছিলো। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দীর্ঘ ১০ বছর পর রাঙ্গুনিয়ার হত্যা মামলার আসামি আজিজুল নগরীতে গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫