রাঙ্গুনিয়ায় চাঁদা তুলতে গিয়ে ‘জিনের বাদশা’ আটক

রাঙ্গুনিয়া উপজেলার ভদ্র জিনের বাদশা পরিচয় দেয়া এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে এই জিন আসল জিন নয়, এটা মূলত ওমর ফারুক নামে এক ব্যক্তির ছদ্মনাম।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর তুপ্পার পাড়ে চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয়রা জানান, ভদ্র জিনের বাদশা নামে এই ব্যক্তি বড়ুয়া থেকে মুসলিম হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকাবাজি করে আসছিল। কয়েকদিন আগেও তিনি এক শিক্ষকের অবসরের টাকা, আত্মীয় স্বজনকে দেয়া ধারের টাকা ফেরত এনে দেবে বলে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।
এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। সম্প্রতি তিনি তার মেয়ের বিয়ে দিবে বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদা নিচ্ছিলেন। শুক্রবার সোনারগাঁও এলাকায় চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয় স্বঘোষিত এই জিন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাঙ্গুনিয়ায় চাঁদা তুলতে গিয়ে ‘জিনের বাদশা’ আটক

আপডেট সময় ০৭:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫