ঢাকা কলেজ ও সিটি কলেজের

শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ।সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই একপক্ষ আরেকপক্ষকে ধাওয়া করছেন, ইট-পাটকেল ছুঁড়ছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্সল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ জানান, ঘটনাস্থলে আমাদের থানা টিম রয়েছে, আর্মি সদস্যরা রয়েছে, সেটি সমাধানের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকা কলেজ ও সিটি কলেজের

শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ০৫:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪