ধানমন্ডি ৩২ নম্বরের সামনে পড়ে আছে ৪ লাশ

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে লেকের পাড়ে উঁচু পেভমেন্টে মঙ্গলবার সকালে চারটি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

ইমরান নামে এক পথশিশু জানায়, সোমবার বিকালে বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের সময় সে এখান থেকে ছোট ছোট রড কুড়াতে ঢুকে। তখন হাতে ব্যান্ডেজওয়ালা (চার লাশের একটি) তরুণকে ভেতরে জিনিসপত্র কুড়াতে দেখেছিল। সকালবেলা দেখে, এখানে তার লাশ পড়ে আছে।

মঙ্গলবার সকালে সেখানে আশপাশের মানুষের জটলা দেখা গেছে। তারা বলছিলেন, পুলিশ নেই, লাশ কে উদ্ধার করবে?

সোমবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটিতে আগুন জ্বলতে থাকে।

আন্দোলনকারীরা ঐতিহাসিক এই বাড়িতে যখন আগুন ধরিয়ে দিচ্ছিল, তখন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

যেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় সেই প্রতিকৃতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বই বিক্রয়কেন্দ্র ও বাড়ির সবগুলো রুমও জ্বালিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট আর কিছু নাই, দেয়াল; জানলা সব পুড়ে যাচ্ছে।

ওই জাদুঘরে রাখা বই, রড, নির্মাণ সামগ্রীসহ অক্ষত যেসব জিনিস রয়েছে, সেগুলো লুট করা হচ্ছে।

আরো পড়ুন : প্রশাসনে ১৫ বছরের হাওয়া এক রাতেই বদল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ধানমন্ডি ৩২ নম্বরের সামনে পড়ে আছে ৪ লাশ

আপডেট সময় ১২:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪