শিরোনাম :
পরিবহন খরচে চড়া হচ্ছে সবজি, মাছ, দুধ ও ডিমের বাজার বিজয়কে নিয়ে রাশমিকার আবেগঘন বার্তা: ‘ও পুরোপুরি আমার, তবু ক্রাশ থামে না’ প্রযুক্তি, নারীর অগ্রগতি ও ইউনিভার্সাল কার্ড নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী আত্মহত্যার প্ররোচনায় এমপি নজরুল চার দিনের রিমান্ডে তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দিনব্যাপী “বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তিচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও সংস্কৃতির বিকাশ এবং জুলাই’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করাই ছিল এবারের উৎসবের মূল প্রতিপাদ্য।

সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে দুই শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নজরুল আবৃত্তি প্রতিযোগিতা।

মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় “স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা, “কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা” কবিতা পাঠ এবং জুলাই’২৪-এর শহিদদের স্মরণে “বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬” শীর্ষক দলীয় ও একক আবৃত্তি।
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ নজরুল আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

“কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা” পর্বে কবি জাহাঙ্গীর ফিরোজ, এবিএম সোহেল রশিদ, শান্তা মারিয়া, রকিব লিখন, সুমন সুবহান, সৈকত আমীন এবং ইমরান মাহফুজ জুলাই গণআন্দোলনের অভিজ্ঞতা ও চেতনা নিয়ে কবিতা পাঠ করেন।

উৎসবের বিশেষ আকর্ষণ “বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬”-এ দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি বিশ্বজ্ঞানালয়, উদীচী শিল্পীগোষ্ঠী, চিলেকোঠায় চিরকুট এবং স্বরবৃত্ত । এছাড়া দেশের খ্যাতিমান ও নবীন আবৃত্তিশিল্পীরা একক পরিবেশনায় জুলাই’২৪-এর আত্মত্যাগ, সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানবিক মূল্যবোধকে কবিতার ভাষায় তুলে ধরেন।

উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, কবি, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার অংশগ্রহণে জাতীয় নাট্যশালা মিলনায়তন মুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, আবৃত্তির নান্দনিক চর্চার পাশাপাশি ইতিহাস, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন ভবিষ্যতেও এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পরিবহন খরচে চড়া হচ্ছে সবজি, মাছ, দুধ ও ডিমের বাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬