ভারতীয় নাগরিক ‘জুলাই যোদ্ধা’!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট একটি অপপ্রচার শনাক্ত করেছে, যেখানে একজন ভারতীয় নাগরিককে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে দেখানো হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রচারিত ভিডিওতে হুইলচেয়ারে বসে থাকা ওই ব্যক্তি কোনো ‘জুলাই যোদ্ধা’ নন। বরং রোগীর ছদ্মবেশে থাকা ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, যার নাম নজরুল হক।

জানা গেছে, গত ১৭ মার্চ (২০২৫) নজরুল হক ভারতের কলকাতা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন রোগীর ছদ্মবেশে। সে সময় তার কাছ থেকে মদ ও কসমেটিকস উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে এই ঘটনার ভিডিওটিকেই আহত ‘জুলাই যোদ্ধা’র কাছ থেকে বিমানবন্দরে মদ উদ্ধারের ঘটনার ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট। বাসস।

বেঁচে থাকলে ওরাও এইচএসসি পরীক্ষা দিতো

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতীয় নাগরিক ‘জুলাই যোদ্ধা’!

আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫